পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এ কারণে ভক্তদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার সেই তুলনা নিয়ে মুখ খুলেছেন তাপসী।
অভিনেত্রীর দাবি, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলা তার কাছে কোনো গালি নয়, বরং প্রশংসা। জয়া বচ্চনকে ভালো অভিনেত্রী উল্লেখ করে তাপসী বলেন, তার সঙ্গে তুলনা করাটা বরং তার জন্য সম্মানের।
পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের কারণ ব্যাখ্যা করে তাপসী জানান, তিনি কাউকে গালিগালাজ করেন না এবং নিজের সীমারেখা স্পষ্ট রাখেন। তার মতে, নিজের সীমারেখা পরিষ্কার থাকা একজন নারীকে অনেকের কাছেই ভীতিকর মনে হতে পারে।
তাপসীর অভিযোগ, পাপারাজ্জিরা অনেক সময় তার নাম ধরে চিৎকার করে কথা বলেন। অথচ তিনি কখনো তাদের সঙ্গে সেই সুরে কথা বলেননি।
অভিনেত্রী আরও জানান, তিনি সত্যিই রেগে গেলে চুপ হয়ে যান এবং কথা বলা বন্ধ করে দেন। পাশাপাশি পাপারাজ্জিদের প্রতি সবসময়ই সম্মান দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com