• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় ২ বছর: মেঘনা আলম

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকা মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পছন্দ ও পোশাক নিয়ে কথা বলেছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা দাবি করেন, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে থাকেন। অথচ গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশ করে পোশাককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এর আগে রোববার নিজের ব্যক্তিগত জীবন নিয়েও একটি পোস্ট দেন মেঘনা। সেখানে তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে একজন নারীকে নানা অপবাদ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

মেঘনার অভিযোগ, সমাজে অনেক সময় নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের সিদ্ধান্তের চেয়ে বাহ্যিক পোশাককে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সমাজের দ্বিমুখী মানসিকতারও সমালোচনা করেন তিনি।

তার এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ সমর্থন জানালেও, কেউ কেউ ভিন্নমত প্রকাশ করেছেন। তবে নিজের পোশাক, ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপন নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন মেঘনা আলম। বিনোদন ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা