প্রতিবেদক :-
“এক জীবনে এতো প্রেম পাবো কোথায়” গান বাজিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রাবজো (GRABZO) নামের এ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচ।
এক জীবন গানের তালেতালে তিনি লাল ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। ‘এক জীবন’ গানের পাশাপাশি ‘এক জীবন-২’ গানটিও এ আয়োজনে পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপগায়ক খন্দকার বাপ্পি।
এছাড়াও অনুষ্ঠানে গণ্যমান্য সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অতিথিরা রেস্টুরেন্টের মনোরম পরিবেশ, সেবার মান ও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, অনুরূপ আইচের লেখা ‘এক জীবন’ গানটি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিদেশীদের কাছেও জনপ্রিয় হয়ে আছে।