হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অভিনয় ও সংগীত—দুই অঙ্গনেই পরিচিত মুখ মুকুল জামিল। রোববার রাতে তার মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সহকর্মীরা। অভিনয়শিল্পী সংঘও এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সংগীতশিল্পী মিলন মুকুল জামিলকে স্মরণ করে জানান, মুকুল ছিলেন একজন সংগীতশিল্পী। তার ‘সেলফি’ গানসহ মিলনের বেশ কয়েকটি গানে অভিনয় ও মডেলিং করেছেন তিনি।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। প্রকাশিত হয়েছে একক অ্যালবাম ‘আমি তো এমনই’। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। সেলিম রেজা পরিচালিত আসিফ আকবরের “সঞ্চিতা ফিরে এসো” শিরোনামের একটি মিউজিকাল ফিল্মে সর্বশেষ কাজ করেন ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন মুকুল জামিল। **‘ওয়েডিং বেলস’, ‘আমানুষ’ ও ‘ছাত্রী বউ’**সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com