• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ঢাকায় অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ মে থেকে এবং চলবে আগামী ২৩ মে পর্যন্ত। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি
চাকরির ধরন: বেসরকারি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার
পদসংখ্যা: ১টি (লোকবল নির্ধারিত নয়)

যোগ্যতা হিসেবে ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, জনপ্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট মানবসম্পদ কার্যক্রমে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা