• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

কুয়াকাটায় তরুণদের নিয়ে প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে তরুণদের নিয়ে বৈঠক ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দিনভর পৌর শহরের ‘আপন ভুবন’ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর উদ্যোগে ‘ইয়ুথ শেয়ার নেট’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী, কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে যুব নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিয়ে প্রতিরোধ ও নিরাপদ কৈশোর গঠনে যুব সমাজকে আরও সক্রিয় হতে হবে বলেও তারা মত দেন।
মূল আলোচনায় বক্তব্য রাখেন ‘ইয়ুথ শেয়ার নেট’ প্রকল্পের প্রজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা এবং ‘আভাস’-এর প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে কুয়াকাটা সৈকতের বিভিন্ন এলাকায় যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্রচারণামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা