• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

প্রতিবেদক / ৭৪ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ শিশুর। শুক্রবার ( ২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর উপসর্গে মৃত্যু হয়েছে ৪১৪ জনের।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গে ২১০ জনের মৃত্যু এবং ৩৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা