• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় এআই নিয়ে ভয়াবহ শঙ্কা, মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন! সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার পেল বিজয়ীরা মান্দায় অভিযানে ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১ বাংলাদেশের বাজারে ভারতের ইলিশ, আসল রহস্য কী? ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮ জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

পেকুয়া হাসপাতালে গজ–ব্যান্ডেজ সংকট, বিপাকে রোগীরা

প্রতিবেদক / ৫৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় গজ, ব্যান্ডেজ রোল ও এক্স-রে ফিল্মের সংকট দেখা দিয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে থেকে এসব সামগ্রী কিনে সেবা নিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার প্রজ্ঞাপন জারি হলেও হাসপাতালটিতে মৌলিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

ভুক্তভোগীরা জানান, জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে অনেক ক্ষেত্রেই হাসপাতাল থেকে গজ ও ব্যান্ডেজ দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে কিনে এনে চিকিৎসা নিতে হচ্ছে, যা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এলেও প্রয়োজনীয় গজ ও ব্যান্ডেজ বাইরে থেকে কিনে আনতে হয়েছে। একই অভিযোগ করেন আরেক বয়োবৃদ্ধ রোগীও।

চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, গত দুই-তিন মাস ধরে গজ ও ব্যান্ডেজ সরবরাহে ঘাটতি রয়েছে। পাশাপাশি এক্স-রে ফিল্ম না থাকায় অনেক ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার পরামর্শ দিতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, কিছু সাময়িক সমস্যার কারণে সরবরাহে বিঘ্ন ঘটেছে। তিনি জানান, এক্স-রে ফিল্ম চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না এবং কিছু ক্ষেত্রে বিকল্পভাবে চকরিয়া হাসপাতাল থেকে সহায়তা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জরুরি বিভাগের কিছু যন্ত্রপাতি অপারেশন থিয়েটারে ব্যবহৃত হওয়ায় সাময়িকভাবে সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা