• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

হকারদের জন্য ফুটপাত বরাদ্দের বৈধতা জানতে হাইকোর্টের রুল

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর সড়ক ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয়েছে, এ ধরনের বরাদ্দ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলের জবাব দিতে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মো. শোয়েবুজ্জামান।

উল্লেখ্য, রাজধানীতে যানজট ও পথচারীদের চলাচলে শৃঙ্খলা আনতে সম্প্রতি নির্ধারিত স্থানে হকারদের বসার জন্য দাগ টেনে ব্যবস্থা নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিষয়টি নিয়ে জনমনে আলোচনা তৈরি হলে এর আইনগত বৈধতা প্রশ্নে আদালতের দ্বারস্থ হন রিটকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা