• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক / ২ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা হবে।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খল পরিবহনব্যবস্থা চলতে পারে না। রিকশা বা অটোরিকশা বন্ধের পরিকল্পনা না থাকলেও এগুলোকে নিয়মের মধ্যে আনতে হবে। হকারদের যেভাবে সুশৃঙ্খল ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যে কেউ বাইরে থেকে এসে ঢাকায় রিকশা চালানো শুরু করলে তা শৃঙ্খলার মধ্যে পড়ে না। যে এলাকার চালক, তাকে সেই এলাকায়ই যানবাহন চালাতে হবে। এর মাধ্যমে নগর পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

আবদুস সালাম জানান, লাইসেন্সিং ও নিবন্ধন চালু হলে যানজট হ্রাস পাবে এবং চালকদের পরিচয় ও কার্যক্রম সুনির্দিষ্ট হবে। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এসব যানবাহন পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো- রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারীদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, একই ধরনের ব্যবস্থা রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চালক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক আশফাকুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা