• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু

প্রতিবেদক / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে মামা নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে ইশাতকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ীর মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি স্বপরিবারে থাকেন ঢাকা যাত্রাবাড়ী। সচিবালয়ের গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত।

চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য গণমাধ্যমকে জানান।

চাঁদপুরের এ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, ঘটনাস্থল দিয়ে তিনি যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান খালি এ্যাম্বুলেন্স দেখে তাকে থামান। তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি। তিনি আরও বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা