• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন শক্তিশালী ‘এল নিনো’ কি? বিশ্ব এর জন্য কতটা প্রস্তুত মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ২ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুর থানা কে উপজেলা উন্নিত করার দাবিতে মহিপুর থানাধীন চারটি ইউনিয়নের স্হানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকাল ৫.০০ টার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মহিপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দীর্ঘদিনের দাবিকে আরও বেগবান করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় মহিপুর থানাধীন চারটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে মহিপুরকে উপজেলায় উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।
এ সময় ​সভায় উপস্থিত ছিলেন স্থানীয় চারটি ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ(চেয়ারম্যান), সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহিপুর অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ ও পর্যটন শিল্পের এক বিশাল কেন্দ্রবিন্দু। ভৌগোলিক দূরত্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। মহিপুরকে উপজেলায় রূপান্তর করা হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক সেবার গতি আরও ত্বরান্বিত হবে।
​সভায় বক্তারা একযোগে দাবি জানান যে, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। তারা এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে জোরালো আবেদন জানানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

​অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মহিপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং প্রশাসনিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিপুর উপজেলা বাস্তবায়ন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
আ:জলিল হাওলাদারের সভাপতিত্বে আলোচনা করেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো:ফজলু গাজী, ডালবুগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লা জিহাদী, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা ম্যামোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিম মাহমুদ, খানাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠিতা জহিরুল ইসলাম খান, ডালবুগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিত্য চন্দ্র হাওলাদার, চর চাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মদ , মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসার সুপার, মুসুল্লীয়াবাদ মাদ্রাসার সুপার,সিনিয়র সাংবাদিক কুদ্দুস মাহমুদ, মহিপুর এস আর ও এস বি এস লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজ সেবক মিজানুর রহমান হাওলাদার, তোফাজ্জেল হোসেন সিপাহী, আফজাল মুসুল্লী, মাসুদুর রহমান, মোফাজ্জেল হক হিরো প্রমুখ।
এ আলোচনা সভাটি সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী ও মুক্তিযুদ্ধা ম্যামোরিয়াল কলেজের সভাপতি এ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

উল্লেখ যে,গত ৩০ ডিসেম্বর ‘২০২৪ ও ২২ জানুয়ারি’ ২০২৫ মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির প্রতি অটল থেকে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গত ১৫ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে তিনি মাননীয় স্পিকারের সভাপতিত্বে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিটি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা