• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,গাজীপুর / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় গত ২৮ মে রাতে ডাকাতির প্রস্তুতির ঘটনায় করা মামলায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ|গত সোমবার রাতে উপজেলার রতপুর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ|পরে গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|

গ্রেফতারকৃতরা হলো উপজেলার রতনপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে কাওছার আহমেদ(৩৩), জয়নুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩২) ও একই উপজেলার নিশিন্দাহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে শাওন মিয়া(২৬)| গ্রেফতারকৃতদের বিরুদ্দে একাদিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে|

পুলিশ সূত্র জানায় গত ২৮ ঈদের দিন মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা ফরেষ্ট অফিসের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত চক্র সাদা প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্ততি নেয়| এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলম(২৯) ও রবিউল মিয়া(৩২)কে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়| এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ| পরে আদেরকে ২৯ মে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়| এদিকে তাদের শিকারউক্তি ও দেয়া তথ্যেও ভিত্তিতি বাকি অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ| এদিকে সোমবার রাতে থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের টিম রতনপুর এলাকায় অভিযান চালায়| এসময় ওই এলাকা থেকে ২জন ও সফিপুর এলাকা থেকে ১জনকে গ্রেফতার করে পুলিশ|

পুলিশ আরো জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে| এ ঘটনার কয়েকমাস আগে জামিনে আসে গ্রেফতারকৃতরা& জামিনে এসে ফের একই কাজ সংগঠিত করার চেষ্টা করছিলো পরে পুলিশ তাদের গ্রেফতার করে| দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন মহাসড়কে ও আঞ্চলিক সড়ক গুলোতে ছিনতাই, ডাকাতি ও খুনের মতো ঘটনা সংগঠিত করে আসছে|

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন স্থানে যাত্রী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছে| এ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে| এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা অভিযান অব্যহত রয়েছে| এ ছাড়া উপজেলায় চুরি ছিনতাই ডাকাতি ও মাদকসহ সকল প্রকার অপরাধ জিরো টলারেন্স আনতে পুলিশের অভিযান সব সময় অব্যহত থাকবে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা