• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু গাজীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো তিনজন গ্রেফতার ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা: এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরসিংদী রায়পুরা বাঁশগাড়িতে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় গাইবান্ধায় হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ‌ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

প্রতিবেদক / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। ঈদ উপলক্ষে কিছুদিনের জন্য রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, সেটি এখন আর কার্যকর থাকছে না।

তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মলের ভেতরে থাকা সিনেমা হলগুলোও আগের মতোই নির্ধারিত সময় অনুযায়ী শো পরিচালনা করতে পারবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, ‘আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমা হল ও সিনেপ্লেক্স।

মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যেসব সিনেমা হলের সাথে শপিং মল আছে সেসব নিয়ে দর্শকদের দুশ্চিন্তার কিছু নেই।”

একই তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তার কথায়, শপিং মল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শনে কোনো প্রভাব পড়বে না।

ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্স ও সিনেমা হলের দর্শকরা স্বাভাবিকভাবেই ঈদের সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।

এদিকে এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এগুলো হলো ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ এবং ‘তছনছ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা