• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন

কচুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি: মো: আনোয়ার হোসেন (রাজ)

কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ নাজমুল ইসলাম ০৩ জুন বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ড, কোয়া চাঁদপুর মোল্লা বাড়ী এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মোল্লা (৩০), পিতা- মকবুল হোসেন কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং- ০৭, তারিখ- ০৩/০৬/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ০৩/০৬/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা