• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গাজীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ কক্ষ পুড়ে ছাই

প্রতিবেদক / ১ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনীর ১৬ টি কক্ষ ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে| এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদরা|পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা|

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় মঙ্গলবার রাতের ১১ টার দিকে উপজেলার জোড়া পাম্প এলাকায় মন্টু মিয়ার টিনসেট কলোনীর ভাড়াটিয়া রাসেদ মিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে|পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পাশের অন্যান্য কক্ষ গুলোতেও ছড়িয়ে পড়ে| এদিকে ওই কলোনিতে থাকা অধিকাংশ ভাড়াটিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে থাকায় প্রায় কক্ষ তালাবদ্ধ ছিলো| এতে করে হতাহতের কোন ঘটনা ঘটেনি|পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে|

এ ঘটনায় বাড়ির মালিক আরফান আলী মন্টু বলেন অধিকাংশ ভাড়াটিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িদে ছিলো|বাড়িতে ছিল দুই ভাড়াটিয়া তাদের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে| এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে| তবে আমার এ একটি বাড়ি তাও আগুনে পুড়ে গেলো| আমি একেবারে পথে বসে গেলাম|

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা