• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

পাবনায় নবম শ্রেণির ছাত্রী রিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রতিবেদক / ২২ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— নাঈম, ইয়াসিন শেখ ও তুহিন প্রামানিক।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়ার সঙ্গে একই গ্রামের নাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সকালে রিয়া নাঈমের বাড়িতে গেলে তাদের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাঈম রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ধামাচাপা দিতে সহযোগীদের সহায়তায় রিয়ার মরদেহ একটি সাদা রঙের প্রাইভেটকারে করে পদ্মা নদীর তীরে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নির্দেশনায় সদর থানা পুলিশ, ডিবি ও ডিএসবির সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, এর পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা