• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কোরবানির মাংসে কী রান্না করবেন? জেনে নিন ৪টি সুস্বাদু ও জনপ্রিয় পদ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঈদের টেবিলে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন কিছু ব্যতিক্রমী পদ। ঝাল-ঝোল বা ভুনার বাইরে মজাদার ফিউশন ও ঐতিহ্যবাহী স্বাদের এই রেসিপিগুলো অতিথি আপ্যায়নেও এনে দেবে আলাদা মাত্রা।
বিফ নারিকেল দুধ ঝোল
উপকরণ: গরুর মাংস ১ কেজি, নারিকেলের দুধ ২ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩টি, কাঁচামরিচ ৫টি, মরিচ গুঁড়া ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: ঘিতে গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আদা-রসুন কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে ভালোভাবে কষাতে হবে। মাংস আধা সিদ্ধ হলে নারিকেলের দুধ দিন। ঢেকে কম আঁচে রান্না করুন। শেষে কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে ফেলুন। হালকা মিষ্টি ও ঝাল মেশানো এই পদ ভাত বা পোলাওয়ের সঙ্গে অসাধারণ লাগে।
স্মোকি বিফ কালাভুনা
উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ স্বাদমতো। এছাড়া, কয়লার ধোঁয়া দেয়ার জন্য ছোট কয়লা।
প্রস্তুত প্রণালি: প্রথমে মাংস ধুয়ে সব মসলা দিয়ে মেখে অন্তত ১ ঘণ্টা মেরিনেট করুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংস দিন। মাঝারি আঁচে কষাতে থাকুন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। শেষে একটি ছোট কয়লা জ্বালিয়ে বাটিতে রেখে মাংসের মাঝে বসান। কয়লার ওপর সামান্য তেল দিয়ে ঢেকে ৫ মিনিট রাখুন। এতে দারুণ স্মোকি ফ্লেভার আসবে।
দই-মরিচ বিফ স্টেক
উপকরণ: পাতলা বিফ স্লাইস ৬ টুকরা, টক দই আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ,লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: মাংস হালকা থেঁতলে নিয়ে দই, গোলমরিচ, রসুন ও লেবুর রসে ২ ঘণ্টা মেরিনেট করুন। গরম প্যানে বাটার দিয়ে দুই পাশ ভালোভাবে সেঁকে নিন। ওপরে চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন। নান বা বাটার রাইসের সঙ্গে দারুণ লাগে।
বিফ চাপলি কাবাব
উপকরণ: গরুর কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, ধনে পাতা আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৪টি, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, বেসন ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর হাত দিয়ে চ্যাপ্টা আকারে কাবাব বানিয়ে অল্প তেলে ভেজে নিন। বাইরে মুচমুচে আর ভেতরে রসালো এই কাবাব বিকেলের নাশতায় জমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা