• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। এর মধ্যেই বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে দারুণ সুখবর। বিশ্বকাপের সব ম্যাচই তারা দেখতে পারবেন মোবাইল ফোনে। আর তাদের জন্য এই দেখার সুযোগ এনে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।

দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক ২০২৬ বিশ্বকাপের ওটিটি স্ট্রিমিং স্বত্ব পেয়েছে। এর ফলে টফির মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে পারবেন।

মোবাইলে খেলা দেখতে প্রথমে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন। এরপর মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিশ্বকাপসংক্রান্ত প্যাকেজ বা সাবস্ক্রিপশন চালু করতে হবে। টফি অ্যাপের পাশাপাশি মাই বিএল সুপার থেকেও সাবস্ক্রিপশন প্যাকেজ পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

যারা বড় পর্দায় দেখতে চান, তারা স্মার্ট টিভি বা ল্যাপটপেও টফি ব্যবহার করতে পারবেন। তবে মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হবে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ। বিশেষ করে বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত বা ভোরে পড়তে পারে বলে আগে থেকেই ডাটা প্যাক, ওয়াই-ফাই সংযোগ ও অ্যাপ আপডেট করে রাখা ভালো।

এদিকে টিভি সম্প্রচার নিয়েও অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। বিভিন্ন সূত্র বলছে, বিটিভি, টি-স্পোর্টস ও স্টার নিউজের একটি কনসোর্টিয়াম বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নেওয়ার পথে।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল টফিতে দেড় কোটির বেশি দর্শক দেখেছিলেন বলে জানিয়েছে টফি কর্তৃপক্ষ। এবার ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ হওয়ায় মোবাইল স্ট্রিমিংয়ের চাহিদা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা