• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় সুখবর

প্রতিবেদক / ৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আর মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত ফুটবল বিশ্বকাপ। এ নিয়ে দর্শক পাড়ায় আলোচনা এখন বেশ তুঙ্গে। আসন্ন ১১ জুন পর্দা উঠতে যাওয়া এই মহাযজ্ঞে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে টিম আর্জেন্টিনা।

বিশ্বকাপের মূল মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আলবিসেলেস্তে শিবির থেকে এসেছে দারুণ সব সুখবর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে নিজেদের বেসক্যাম্পে কঠোর অনুশীলন ও বিশেষ রিকভারি প্রোগ্রামের মধ্য দিয়ে প্রস্তুতি সারছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, চোটে থাকা দলের বেশিরভাগ ফুটবলার এখন পুরোপুরি ফিট হওয়ার পথে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাইট-ব্যাক নাহুয়েল মোলিনা এবং গনসালো মন্টিয়েল চোট কাটিয়ে প্রায় পুরোপুরি ফিট হয়ে গেছেন। সব কিছু ঠিক থাকলে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই এই দুই ডিফেন্ডারকে শুরুর একাদশে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এছাড়া মিডফিল্ডার থিয়াগো আলমাদাও চিকিৎসকদের কাছ থেকে খেলার সবুজ সংকেত পেয়েছেন। পেশিতে অস্বস্তির কারণে বাইরে থাকা আলমাদা শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচেই মাঠে নামতে পারেন।

সবচেয়ে বড় স্বস্তির খবরটি অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। মেসি বর্তমানে একদম ফিট আছেন। তবে প্রথম ম্যাচের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। দলের ফিজিও ও ফিটনেস কোচদের বিশেষ তত্ত্বাবধানে মেসিকে শতভাগ সতেজ রাখার জন্য বিশেষ রিকভারি প্রোগ্রাম চলছে।

তবে সতর্কতা হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিশ্রামে রাখা হতে পারে দলটি। এরপর আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে পরিস্থিতি বিবেচনা করে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দলের একমাত্র আশার আলো গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট নিয়ে সামান্য শঙ্কা থাকলেও দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। টানা ম্যাচ আর দীর্ঘ সফরের ধকল কাটিয়ে এখন নিজেদের সেরা ছন্দে ফেরার অপেক্ষায় মেসিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা