রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫৯ মিনিটে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি।