• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় বাজেট অনুমোদনের পথে, বিকেলে সংসদে উপস্থাপন টানা বিশ্বকাপ জয়ে ইতিহাস ছোঁয়ার পথে আর্জেন্টিনা, সামনে বিরল কীর্তির হাতছানি নিত্যপণ্যে কর হ্রাসে বড় উদ্যোগ: ৬০ পণ্যে উৎসে কর নামছে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন বিশ্বকাপ স্বপ্নভঙ্গ, তবু বীরের সম্মান পেলেন ওমর আবদুলকাদির আরতান সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি শিক্ষায় পিছিয়ে থাকায় বিশ্ব প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: শিক্ষামন্ত্রী জনস্বস্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশনের শেষ প্রস্তুতি সারল পর্তুগাল টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট পেশ করবেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ ও মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা থাকতে পারে।

এ ছাড়া ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালু, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ৩০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি ব্যবসা পরিচালনা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে সমন্বিত ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর পরিকল্পনাও থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা