• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় বাজেট অনুমোদনের পথে, বিকেলে সংসদে উপস্থাপন টানা বিশ্বকাপ জয়ে ইতিহাস ছোঁয়ার পথে আর্জেন্টিনা, সামনে বিরল কীর্তির হাতছানি নিত্যপণ্যে কর হ্রাসে বড় উদ্যোগ: ৬০ পণ্যে উৎসে কর নামছে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন বিশ্বকাপ স্বপ্নভঙ্গ, তবু বীরের সম্মান পেলেন ওমর আবদুলকাদির আরতান সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি শিক্ষায় পিছিয়ে থাকায় বিশ্ব প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: শিক্ষামন্ত্রী

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুরের কামালপুর সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকার পর এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়।

তবে তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন কিংবা কীভাবে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

এর আগে বুধবার কামালপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর তিনি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিলেন।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা