• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের আগে টিকিটমূল্য ও ভিসা বিতর্কে সমালোচনার মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস রাজবাড়ী সদর হাসপাতালে তীব্র জনবল সংকট: ভেঙে পড়ছে চিকিৎসা সেবা রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকোতে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় বাজেট অনুমোদনের পথে, বিকেলে সংসদে উপস্থাপন টানা বিশ্বকাপ জয়ে ইতিহাস ছোঁয়ার পথে আর্জেন্টিনা, সামনে বিরল কীর্তির হাতছানি

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবল–২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই অনুষ্ঠানে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি বিশেষ স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। আয়োজনকে স্মরণীয় করে রাখতে এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে প্রকাশিত এসব স্মারক সামগ্রীতে ফুটবলের ইতিহাস, বৈশ্বিক জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্কৃতির প্রতীকী উপাদান তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, খেলাধুলা জাতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং আন্তর্জাতিক আয়োজনগুলোকে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি বিশ্বব্যাপী ঐক্য, সংস্কৃতি ও সৌহার্দ্যের প্রতীক। বাংলাদেশও ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন স্মরণীয় করে রাখতে নিয়মিতভাবে স্মারক প্রকাশ অব্যাহত রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত সংখ্যায় প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড দেশি-বিদেশি ডাকটিকিট সংগ্রাহক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা