• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূমি উন্নয়ন কর আদায়ে গতি আনতে হোল্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মে মাসে ১৭৭ কোটি টাকার বেশি চোরাচালান জব্দ করেছে বিজিবি,বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার পানের বরজে গোপনে গাঁজা চাষ, র‌্যাবের অভিযানে এক ব্যক্তি গ্রেপ্তার রংপুরে মাদক মামলার প্রাধান্য, অভিযানে ৯২ জন গ্রেপ্তার বিশ্বকাপের আগে টিকিটমূল্য ও ভিসা বিতর্কে সমালোচনার মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস রাজবাড়ী সদর হাসপাতালে তীব্র জনবল সংকট: ভেঙে পড়ছে চিকিৎসা সেবা রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকোতে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানা যায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করা হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা