• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর

ভূমি উন্নয়ন কর আদায়ে গতি আনতে হোল্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রতিবেদক / ১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) সিস্টেমে জমা থাকা হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তিন পার্বত্য জেলাকে এর আওতার বাইরে রাখা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমানে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রায় ১ লাখ ২৮ হাজার নাগরিকের হোল্ডিং খোলার আবেদন ভূমি সহকারী কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে কর আদায় কার্যক্রমে বিলম্ব সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় দ্রুত এসব আবেদন নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া নাগরিকদের আবেদন বাতিল করা যাবে না। বাতিলের ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকতে পারেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ভূমি সহকারী কর্মকর্তা বা উপ-সহকারী কর্মকর্তা আবেদন নিষ্পত্তিতে গড়িমসি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও নাগরিকবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা