• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর দুই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে স্থবিরতার মুখে বেনাপোল বন্দর এআই-নির্ভর পুলিশের নজরদারিতে নতুন ধাপ টাঙ্গাইল কারাগারে ফুটবল বিশ্বকাপ উপভোগে নতুন ব্যবস্থা যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার, পুলিশের অভিযান অব্যাহত থাকবে ভূমি উন্নয়ন কর আদায়ে গতি আনতে হোল্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মে মাসে ১৭৭ কোটি টাকার বেশি চোরাচালান জব্দ করেছে বিজিবি,বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো:আল আমিন হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর মৎস্য বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন হাওলাদারের (২৫) পিতা আব্দুর রহমান হাওলাদার ও মাতা মৃত্যু আসিয়া বেগম। তার বাড়ি মহিপুর থানার সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই নিরস্র মো: মাসুদ খান সহ সঙ্গী অফিসার ও ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল মহিপুর বাজারের মৎস্য বন্দরের রাঙ্গাবালী ফিশ নামক একটি মাছের আড়ৎ এর সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় ২০ পিস ইয়াবাসহ আল-আমিনকে হাতেনাতে গ্রেফতার করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামি আল আমিনের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা নম্বর ০৮ তারিখ ১০/০৬/২০২৬ খ্রীষ্টাব্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদক বিক্রয় ও সেবন নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা