• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকোতে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকো সিটিতে ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে সব স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম এই বিশেষ ডিক্রি জারি করেন। সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন শুধু সরকারি নয়, বেসরকারি খাতেও অপ্রয়োজনীয় কার্যক্রম সীমিত রেখে কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে জনচাপ ও যানজট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাই নাগরিক ও আগত পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

প্রেসিডেন্ট শিনবম বলেন, উদ্বোধনী দিনে যেন কোনো ধরনের যানজট বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সে কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই নির্দেশনা শুধুমাত্র বিশ্বকাপের উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

বাংলাদেশ নিউজ টুডে / এস.এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা