• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক পর্যালোচনা বৈঠক শেষে এই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
দেশের সবকটি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র (স্পারসো) থেকে পাঠানো সব তথ্য বিশদ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছায় কমিটি।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ফলে চলতি সফর মাসটি শুক্রবার (১৪ আগস্ট) ৩০ দিনে পূর্ণ হতে চলেছে। রবিউল আউয়াল মাসের সূচনা সাপেক্ষে প্রতিবছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল অর্থাৎ বুধবার (২৬ আগস্ট) ধর্মীয় ভাবগাম্ভীর্যে মিলাদুন্নবী পালিত হবে। উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিটিভি, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর প্রতিনিধি দলসহ চাঁদ দেখা কমিটির জ্যেষ্ঠ সদস্যরা সেখানে উপস্থিত থেকে মতামত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা