• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

আরেক মামলায় গ্রেপ্তার ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বেদের মেয়ে জোছনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আমি বন্দি কারাগারে’-এর সুরকার ও শিল্পী মুজিব পরদেশীকে চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বাদীপক্ষের আবেদনের পর ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. সাদিক আহম্মেদ এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৩ সালে ইংল্যান্ডে নেওয়ার কথা বলে মুজিব পরদেশী মজিবুর রহমানের ছোট ভাই সোলায়মান সরদারের কাছ থেকে চার লাখ ৪০ হাজার টাকা নেন। পরে তাকে বিদেশে নিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাওয়া হয়।

তখন দুই লাখ ২০ হাজার টাকা করে দুটি চেক দেন তিনি। তবে ব্যাংকে জমা দেওয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে চেক দুটি একাধিকবার ডিজঅনার হয়। পরে ২০০৪ সালে মামলা করেন বাদী।

এই মামলায় ২০০৭ সালে মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আট লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

এর আগে গত ৪ আগস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায়ও তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় ২০২৩ সালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা