• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক,ভাইরাল ফুটেজে যা দেখা গেল

প্রতিবেদক / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কেউ খোঁজেন প্রশান্তি। কেউ বা উদ্ধার পেতে চান বিপদ থেকে। ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত যে কোনও সমস্যায় পড়লে অনেকেই শরণাপন্ন হন কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের। এ দেশে এমন অসংখ্য সাধুবাবার দেখা মেলে যাঁদের ভক্তের সংখ্যাও অনেক বেশি। তবে, এই সব সাধুবাবার মধ্যে অনেকেই যে প্রতারক, সেই অভিযোগও সামনে আসে প্রায়ই।

এই ভণ্ড সাধুরা সবসময় সাধকের বেশে নানা প্রতারণাকাণ্ড ঘটান। সে সব খবরও ছড়িয়ে পড়ে। তার মধ্যে আবার অধিকাংশ ক্ষেত্রে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভণ্ড সাধুদের ভণ্ডামির শিকার হন মহিলা এবং শিশুরা। এমনই এক সাধুর কীর্তিতে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটাজেনরা তার নাম দিয়েছেন ‘লিপ কিস্‌ বাবা’। কিন্তু কেন? কী অভিযোগ এই সাধুর বিরুদ্ধে?

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

নেটিজেনদের একাংশের অভিযোগ, কাপড় দিয়ে মুখ আড়াল করার সুযোগে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। এ নিয়ে প্রশ্ন তুলে অনেকে জানতে চেয়েছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না।

তবে সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক ধারায় প্রচলিত গুরু মন্ত্র বা দীক্ষা গ্রহণের আচার হতে পারে।

এদিকে ভাইরাল ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা