• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দক্ষিণ পেরুতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে অনুভূত ভূমিকম্পে রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন এলাকায় কম্পন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

ভূবিজ্ঞানীদের মতে, ভূমিকম্পটি গভীরে উৎপন্ন হওয়ায় এর শক্তির বড় একটি অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম হতে পারে।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল।

নতুন ভূমিকম্পের পর সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা