• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

সালমান-নয়নতারার ছবির নাম কি ‘মনস্টার’?

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’? ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নির্মাতা ভামশি পেইডিপল্লির সঙ্গে সালমানের নতুন ছবির জন্য এই নামটি চূড়ান্ত করা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুরুতে সিনেমাটি ‘এসভিসি৬৩’ নামে পরিচিত ছিল। প্রযোজক দিল রাজুর সঙ্গে এটি সালমান খানের প্রথম কাজ। পাশাপাশি ভামশি পেইডিপল্লির পরিচালনাতেও প্রথমবার অভিনয় করছেন তিনি।

সিনেমাটির আরেক আকর্ষণ, প্রথমবার দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান।

‘ফিল্মফেয়ার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন সালমান। শুটিংয়ের গতি যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখছেন তিনি।

অ্যাকশননির্ভর এই সিনেমায় সালমান ও নয়নতারা ছাড়াও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও অনেকে।

সিনেমার অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ার বিশেষজ্ঞ দলও যুক্ত হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে সালমান-ভামশির এই নতুন সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা