পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং সিন্দুক ভাঙার ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বন্যার তাণ্ডবের মধ্যেই নেপালে আরও একটি চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মৃতদেহ থেকে দুজন ব্যক্তি কানের দুলের মতো দেখতে একটি বস্তু খুলে নিচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। পরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যেই নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDRRMA) জানিয়েছে, নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।
নতুন হিসাব অনুযায়ী, নিখোঁজের সংখ্যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, নিখোঁজ বিদেশি নাগরিকদের সংখ্যা ৫১৭ জনে অপরিবর্তিত রয়েছে।
দেশের বিভিন্ন অংশে বন্যা বয়ে যাওয়ার তিন দিন পর এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হলো এবং এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সোর্স: নিউজ২৪