• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণা নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

প্রতিবেদক / ৫৬ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী:

রাজশাহীর একজন নারী উদ্যোক্তাকে ব্যবসায়িক বিরোধের জেরে চেক জালিয়াতি, মারধর, মিথ্যা অপপ্রচার, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুক্তভোগী উদ্যোক্তা মোছাঃ মাফরোজা বেগম।

লিখিত বক্তব্যে মাফরোজা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার মাসুদ রানার সঙ্গে তার ব্যবসায়িক সূত্রে পরিচয় হয়। একপর্যায়ে ব্যবসা সম্প্রসারণের জন্য বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০২৪ সালের ৫ মে কয়েকটি ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন মাসুদ রানা। পরে তিনি কোনো লোনের ব্যবস্থা না করায় এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, গত ০৮ জুলাই ২০২৫ তারিখে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জেরে গত ২৫ এপ্রিল বিকেলে মাসুদ রানা তার রাজশাহী সেনানিবাস মার্কেটে “আর্মি ডিপার্টমেন্টাল স্টোর” নামের দোকানে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ক্যাশ থেকে টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় গত ০৬ মে একটি মামলা দায়ের হয় (মামলা নং ১০) ।

সম্প্রতি মাসুদ রানা ও তার টিম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। তবে মাফরোজা বেগম দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনের হিসেবে মাসুদ রানা তার কাছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পেতে পারেন। কিন্তু ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মাফরোজা জানান, মাসুদ রানার বিরুদ্ধে চেক জালিয়াতি ও মানহানির মামলাসহ একাধিক আইনি পদক্ষেপ চলমান রয়েছে। বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাফরোজা বেগম বোয়ালিয়া থানার এসি, ডিসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি, আরএমপি কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একজন নারী উদ্যোক্তা হিসেবে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ বিষয়ে মাসুদ রানাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা