• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

রাতে ঘুম না এলে পড়ুন মহানবী (সা.)-এর শেখানো এই দোয়া

প্রতিবেদক / ২৭ বার
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঘুম মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামেও রাতকে বিশ্রাম ও ঘুমের উপযোগী সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

তাই রাতে যথাসম্ভব দ্রুত ঘুমিয়ে পড়া উচিত। বিশেষ করে ফজরের নামাজ আদায়ের নিয়ত করে ঘুমানো একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। তবে অনেকেরই রাতে দ্রুত ঘুমাতে চাইলেও ঘুম আসে না। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও নানা চিন্তা মাথায় ঘুরতে থাকে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, সাহাবি জায়িদ ইবনে সাবিত (রা.)-এরও একসময় এমন অনিদ্রার সমস্যা ছিল। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর ওহি লেখকদের একজন। একদিন তিনি মহানবী (সা.)-এর কাছে নিজের অনিদ্রার কথা জানালে তিনি তাকে একটি দোয়া শিক্ষা দেন।

দোয়াটি হলো—

উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা’খুজুকা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি লি লাইলি, ওয়া আনিম আইনি।

অর্থ: হে আল্লাহ, আকাশের তারাগুলো অস্তমিত হয়েছে এবং চোখগুলো শান্ত হয়েছে। অথচ আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তন্দ্রা বা নিদ্রা আপনাকে স্পর্শ করে না। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।

বর্ণনায় বলা হয়েছে, এই দোয়া আমল করার পর জায়িদ ইবনে সাবিত (রা.)-এর অনিদ্রার সমস্যা দূর হয়ে যায়। (তাবরানি, হাদিস: ৪৮১৭)

তাই রাতে ঘুম না এলে অস্থির না হয়ে আল্লাহর ওপর ভরসা করে এই দোয়া পড়া যেতে পারে। পাশাপাশি নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখা এবং ফজরের নামাজের জন্য সময়মতো ঘুম থেকে ওঠার প্রস্তুতি নেওয়াও জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা