• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।’-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। এরপর থেকেই তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

স্ট্যাটাসে মেঘনা আলম ধর্মীয় পরিচয় ও নৈতিকতার দাবি করা কিছু রাজনৈতিক নেতার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলেন। তিনি লেখেন, ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে থাকা কিছু দলের প্রধান নেতার বিরুদ্ধে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরও তাদের ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তার স্ট্যাটাসের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন-‘এ কেমন দুনিয়া?’

মেঘনা আলমের এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তার স্ট্যাটাসে যাদের উদ্দেশ করে অভিযোগ করা হয়েছে, তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা