ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিশেষ করে একাধিক বিবাহবিচ্ছেদের পর নানা সময় নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় ও মানসিক চাপের কথা জানিয়েছেন শ্রাবন্তী। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে তিনি জানান, সম্পর্কের নানা অভিজ্ঞতায় একসময় মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। তবে সেই সময়ও তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবার কথা বলেন।
শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের এক ছেলে রয়েছে।
এরপর একই বছরে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিয়ে হলেও সেই সম্পর্ক স্থায়ী হয় মাত্র এক বছর। ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। পরবর্তীতে আলাদা থাকার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়।
ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও কাজের মাধ্যমে দর্শকদের মাঝে নিজের অবস্থান ধরে রেখেছেন শ্রাবন্তী।