হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এসব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে।
ইরানের গণমাধ্যমের দাবি, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শর্তগুলো পাঠানো হয়েছে। তবে ইরান ও ওমানের মধ্যে নতুন নৌপথ চালুর সমঝোতাকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছে না তেহরান।
প্রস্তাবিত নতুন নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমায় এবং দেশটির নিয়ন্ত্রণে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির বড় একটি অংশ আন্তর্জাতিক বাজারে যায়।
এর মধ্যেই ইরানের দক্ষিণ উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে জাহাজটির পরিচয় ও হামলার বিস্তারিত কারণ এখনো স্পষ্ট নয়।
এদিকে হরমুজ দিয়ে চলাচলকারী আরেকটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম কর্তৃপক্ষ। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ নৌ চলাচল নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com