• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সালালার আঞ্চলিক বৈঠক স্থগিত করল ওমান

আন্তর্জাতিক ডেস্কঃ / ০ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক পথ চালুর ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালায় আজ অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং এ অঞ্চলের মানুষের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণে টেকসই বোঝাপড়ার পথ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ঐকমত্যের স্বার্থে সোমবার সালালায় অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ওমান অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতা সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে বৈঠকের নতুন তারিখ ঘোষণা করেননি আলবুসাইদি। পাশাপাশি বৈঠক স্থগিতের নির্দিষ্ট কারণও তিনি জানাননি।

ইরানকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর একদিন পরই ওমানের পক্ষ থেকে বৈঠক স্থগিতের ঘোষণা এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা