• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিমবঙ্গজুড়ে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান পর্যালোচনার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি যাচাই-বাছাইয়ের প্রথম ধাপে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধের নির্দেশ পাওয়া মাদ্রাসাগুলোর বেশিরভাগই খারিজি মতাদর্শের। এর মধ্যে মালদায় ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি মাদ্রাসা রয়েছে।

রাজ্য সরকারের তথ্যমতে, পশ্চিমবঙ্গে বর্তমানে ২ হাজার ১৩২টি মাদ্রাসা বৈধ অনুমোদনে পরিচালিত হচ্ছে। অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে হবে। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, মাদ্রাসা মূলত একটি শিক্ষাব্যবস্থা। তাই মাদ্রাসার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো মন্তব্য করা অনুচিত বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা