• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

পদ্মার ঢলে পানিবন্দি তিন জেলার হাজারো পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা নদীর পানি বেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

পানি ঢুকে পড়ায় এসব এলাকার চরাঞ্চলসহ নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থান, উঁচু এলাকা কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও দুর্গত মানুষের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন পদ্মার পানির পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এরপর ধীরে ধীরে নদীর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মার পানি বাড়তে থাকে। এরই মধ্যে নদীর কয়েকটি চর প্লাবিত হয়েছে। ফলে নতুন করে আরও এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা