• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৫

নিজস্ব প্রতিনিধিঃ / ২ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হামের উপসর্গ নিয়ে সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অঞ্চলে এ রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৬ জন। বর্তমানে হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন।
ছোঁয়াচে এই রোগে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। শুধু সিলেট নয়, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

তবে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব বলেও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা