• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ডাকসুর বিরুদ্ধে ছাত্রদলের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের ঘটনায় ডাকসুর বর্তমান নেতৃত্বের সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, এর মাধ্যমে ডাকসুতে ‘পাকিস্তান প্রেম’ প্রকাশ পাচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার প্রচেষ্টা থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন—এসব কর্মকাণ্ড ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগের বহিঃপ্রকাশ।

ছাত্রদলের দাবি, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, যা পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর মতো বিতর্কিত নেতার ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের প্রতি অবমাননার শামিল।

ছাত্রদল আরও অভিযোগ করে, ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, তাদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব না দিয়ে পরিষদটিকে দলীয় ও আদর্শিক কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা