• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে ইভটিজিং এর দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত পলাতক গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই তিন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলা সেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম(৪৫), পৌর ৮নং ওর্য়াড শ্রমিক লীগের সভাপতি ছাইফুল ইসলাম(৩৫) ও যুবলীগ কর্মী রাসেল আহমেদ(৩৫)।
পুলিশ সূত্র জানায় গত কয়েকদিনের নিষিদ্ধ সংগঠন আ’লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উপজেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মীর নামে থানায় একটি নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হলে পুলিশ নেতাকর্মীদের গ্রেফতারে মাঠে নামে। এরি ধারাবাহিকতায় গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আ’লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

এর আগে গত ২৪ এর জুলাই আন্দোলনে আ’লীগ সরকারের পতনের পর থেকেই নেতাকর্মীরা পলাতক ছিলো। এতে দলের প্রধানসহ সিনিয়র নেতারা ভারতে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা