• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে ইভটিজিং এর দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত পলাতক গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে গামছা দিয়ে মুখ বেঁধে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নীলু ড্রাইভার নামে এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। পরে স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা থেকে জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে আসেন শফিকুল ইসলাম ও তার স্ত্রী ময়না বেগম। পরে হরিণহাটি এলাকায় লেহাজ উদ্দিনের বাসা ভাড়া নিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন তারা। ওই দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

বুধবার সকালে প্রতিদিনের মতো বাবা-মা কাজে এবং কিশোরী মাদ্রাসায় চলে যায়। দুপুরে মাদ্রাসা ছুটি শেষে কিশোরী বাসায় ফিরে আসে। এ সময় বাড়ির কেয়ারটেকার নীলু ড্রাইভার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, পরে গামছা দিয়ে কিশোরীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে সে।

পরবর্তীতে কিশোরীকে অচেতন অবস্থায় ঘরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। বিকেলে কারখানা থেকে বাসায় ফিরে ময়না বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মেয়েকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী কিশোরীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশও হাসপাতালে উপস্থিত হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে ওই কেয়ারটেকার তাদের হুমকি দিয়েছে। এ ঘটনায় কয়েক দিন আগে তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা