• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

চিকিৎসকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ, প্রতিটি হাসপাতালে থাকবে সশস্ত্র নিরাপত্তা কর্মী

প্রতিবেদক / ৬৫ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ইতোমধ্যে মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, হাসপাতাল এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে। একই সঙ্গে চিকিৎসা খাতে টেন্ডারকেন্দ্রিক সিন্ডিকেট ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের নিরাপত্তা উদ্যোগের ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র নিরাপত্তা কর্মী এবং একজন পেট্রন কমান্ডার নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা