• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ১৭ মে ২০২৬, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তির নাম দোস্ত মোহাম্মদ (৫৪)। তিনি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (চাঁপাইনবাবগঞ্জ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গোমস্তাপুরের ধুলাউড়ী এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানকারী দলটি দোস্ত মোহাম্মদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পর তাকে হাতেনাতে আটক করে ডিএনসি দল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জানান:মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

জেলা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের মাদকবিরোধী ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা