• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্যমন্ত্রী

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং নিউ এজ সম্পাদক নুরুল কবির।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়গুলো নিয়ে সম্পাদক পরিষদের নেতারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বৈঠক শেষে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, সরকারপ্রধান গণতান্ত্রিক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সম্মতি জানিয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে সম্পাদক পরিষদও সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি।

অন্যদিকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বর্তমানে ২৮৪ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা রয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা