• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ভোরের আগুনে পুড়ল বিজয় সরণির কলমিলতা বাজার, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই একে একে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থানে কাজ করছেন। এদিকে পুড়ে যাওয়া দোকানগুলোর অবশিষ্ট মালামাল সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা